রবিবার । মে ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৪ মে ২০২৬, ৮:০৩ পূর্বাহ্ন
শেয়ার

দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা


Storm

ফাইল ছবি

দেশের চার জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট জেলার কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বৃষ্টিপাত হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, বজ্রসহ বৃষ্টির কারণে স্থানীয়ভাবে স্বল্প সময়ের জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হতে পারে।