রবিবার । মে ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ মে ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
শেয়ার

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু


Hum Card

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ শিশু।

রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৬ শিশু। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪৪২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬২২ জনে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি অথবা চিকিৎসা নিয়েছে মোট ৬৩ হাজার ৮১৩ শিশু।

সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা গেছে ২২৪ শিশু। আক্রান্তের সংখ্যাও সবচেয়ে বেশি এখানে, যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৭৬ জনে।

গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৪ মে সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।