রবিবার । মে ২৪, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট রাজধানী ২৪ মে ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন
শেয়ার

রাজধানীতে স্বস্তির বৃষ্টি


Rain Dhaka

ছবি: বাংলা টেলিগ্রাফ

কয়েকদিনের টানা ভ্যাপসা গরম শেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি নেমেছে। রোববার (২৪ মে) বিকেল সাড়ে ৪টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এর আগে দুপুরের পর থেকেই আকাশ কালো হয়ে বৃষ্টির সম্ভবনা তৈরি করতে থাকে।

বাংলামটর, কারওয়ান বাজার, আগারগাঁও, শাহবাগ, কাঁঠালবাগান, পান্থপথসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। যা গরমে অতিষ্ঠ নগরবাসীর জন্য কিছুটা স্বস্তি নিয়ে আসে।

আবহাওয়া অফিস থেকেও রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল। রোববারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।