রবিবার । মে ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ মে ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
শেয়ার

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ


Indian HC to PM

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রোববার (২৪ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, যোগাযোগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে হাইকমিশনার প্রণয় ভার্মার ভূমিকার প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন। অন্যদিকে, প্রণয় ভার্মা বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

২০২২ সালে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রণয় ভার্মা। তার সময়কালে বাংলাদেশ-ভারত সম্পর্ক নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গেছে।