
আব্দুন নাসের খান
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (৯ জুন) একটি প্রজ্ঞাপন জারি করেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পালনরত আব্দুন নাসের খানকে বদলি করে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তেজী গং স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।














































