মঙ্গলবার । জুন ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ক্যারিয়ার ৯ জুন ২০২৬, ২:১২ অপরাহ্ন
শেয়ার

৩ পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি


Home Ministry

ফাইল ছবি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (NTMC) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৩টি পদে মোট ৩ জনকে নিয়োগ দেবে। এসএসসি ও এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ: 

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১টি
স্টোর কিপার – ১টি
অফিস সহায়ক – ১টি

যোগ্যতা ও শর্ত

প্রার্থীর বয়স ৭ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নারী–পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদন ফি

টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পদভেদে ৫৬ টাকা থেকে ১১২ টাকা পর্যন্ত ফি ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনের নিয়ম
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু হয়েছে ৭ জুন ২০২৬ সকাল ১০টা থেকে এবং চলবে ২৮ জুন ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।