মঙ্গলবার । জুন ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৯ জুন ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
শেয়ার

পুলিশের থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ফাইল ছবি

মাদারীপুরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকায় হত্যা ও মাদক মামলার ২ ওয়ারেন্টভুক্ত আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তাদের অনুসারীরা। এ ঘটনায় আরও ৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাতে আসামিদের গ্রেপ্তার করতে গেলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সবুজকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আরিফ চৌকিদারকেও গ্রেপ্তার করা হয়। এসময় আসামি পক্ষের লোকজন থানা ঘেরাও ও অবরুদ্ধ করার চেষ্টা করে।

পুলিশ আরও জানায়, তারা আসামিদের গ্রেপ্তার বাধা দেয় এবং থানার সামনে হট্টগোল সৃষ্টি করে। একপর্যায়ে গ্রেপ্তার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা চালানো হয়।