
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বুধবার (১২) মার্চ এ পরোয়ানা জারি করেন চেয়ারম্যান গোলাম মুর্তজাজার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শেখ হাসিনা ছাড়া মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ (সে সময় ডিএমপির কমিশনার ছিলেন) ও হাসান মাহমুদ খন্দকারসহ মোট ৯ জন।
আসামিদের মধ্যে জিয়াউল আহসান, টুকুসহ ৪ জন কারাগারে আছেন। বাকিরা পলাতক।