মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজধানীর বিজয় সরণি এলাকায় দুই যুবক মারা গেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
রোববার (২৯ জুন) তেজগাঁও থানার এক উপ-পরিদর্শক (এসআই গণমাধ্যমকে বলেন, রাতে ৯৯৯ সূত্রে জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে মুমূর্ষু অবস্থায় পাই। তাদের একজনকে ঢাকা মেডিকেলে ও অপরজনকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তিনি জানান, জানতে পেরেছি ওই দুইজন একটি মোটরসাইকেলে ছিল। তাদের মাথায় কোন হেলমেট ছিল না। দুজনের পরনে হাফপ্যান্ট গেঞ্জি ছিল। একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে মারা যায় দুজন। ঘটনাটি কাফরুল থানা এলাকায় পড়েছে। পরবর্তী ব্যবস্থা কাফরুল থানা নিবে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও মাইক্রোবাস কাফরুল থানা কাছে হস্তান্তর করা হয়েছে।