
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ মমতাজ বেগমকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর কোতোয়ালি থানার শাওন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। সোমবার (৩০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।
সোমবার (৩০ জুন) সকালে মমতাজ বেগমকে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়।
মামলা সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর কোতয়ালী থানাধীন তাঁতীবাজার মোড়ে আন্দোলনে অংশ নেন শাওন মুফতি (২৩)। এদিন রাত সাড়ে ১১ টায় আসামিদের গুলিতে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের মা মাকসুদা বেগম গত ২৮ মে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা করেন। এ মামলায় মমতাজ ১৪ নম্বর আসামি।