
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে তাদের মধ্যকার আলাপ ১৫ মিনিট স্থায়ী হয়।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে।
পোস্টে বলা হয়, প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, বন্ধুসুলভ ও গঠনমূলক। এর মাধ্যমে দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন ঘটে।