
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। শনিবার সকালে গুলশানের নিজ বাসায় মারা যান তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে এটিএম শামসুল হুদা মারা গেছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এটিএম শামসুল হুদা মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাস করা তাঁর মেয়ে দেশে ফিরলে জানাজা ও দাফন হবে।
শামসুল হুদার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।