
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মঙ্গলবারের (১৫ জুলাই) হামলায় নতুন করে আরও অন্তত ৯৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ২৫২ জনের বেশি। এই নিয়ে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৫৮ হাজার ৬০০ জনে পৌঁছেছে।
বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বেড়ে ৫৮ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আরও ৯৪ জনের মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৫২ জন।
এই নিয়ে গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় আরও ৭ ফিলিস্তিনি নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৮৫১ জন এবং আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৬৩৪ জন।
এর আগে গত ১৮ মার্চ ইসরায়েল আবারও গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। এই সময়ের মধ্যে ইসরায়েলি বাহিনী ৭ হাজার ৭৫০ জনকে হত্যা করেছে এবং আহত করেছে আরও ২৭ হাজার ৫৬৬ জনকে। অথচ এর আগে জানুয়ারিতে দুই পক্ষ একটি অস্ত্রবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছেছিল।
আ