
ভারতের উপ রাষ্ট্রপতি ধনখড়
ভারতের উপ রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন জগদীপ ধনখড়। দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুকে দেওয়া চিঠিতে ‘স্বাস্থ্যগত’ কারণে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি।
২০২২সালের ১১ আগস্ট ভারতের উপ রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন ধনখড়। বিরোধীদের যৌথ প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে উপ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তিনি।
উপ রাষ্ট্রপতি হওয়ার আগে পশ্চিমবাংলার রাজ্যপাল ছিলেন। ২০১৯ সালের ৩০ জুলাই থেকে ২০২২ সালের ১৮ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে তার সময়কাল ছিল আলোচনা-সমালোচনায় ভরা।
১৯৮৯ সালে রাজস্থানের ঝুনঝুনু সংসদীয় আসন থেকে নবম লোকসভায় নির্বাচিত হন ধনখড়। ১৯৯০ সালে কেন্দ্রীয় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী নিযুক্ত হন। ১৯৯৩-১৯৯৮ সালে আজমির জেলার কিষাণগড় নির্বাচনী এলাকা থেকে রাজস্থান বিধানসভায় নির্বাচিত হন।