
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পরিবারের জন্য অর্থ সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ফেসবুকে পোস্ট ঘিরে তৈরি হয়েছে ব্যাপক সমালোচনা। সোমালোচনার মাঝেই পোস্ট দেয়ার ৩০ মিনিট পর উপদেষ্টার পেজ থেকে তা গায়েবও হয়ে যায়।
পোস্ট সরিয়ে ফেলা হলেও তার স্ক্রিনশট নিয়ে ব্যপক সমালোচনা শুরু হয়েছে নেটিজেনদের মাঝে।
আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেইসবুক পেজ থেকে এ সহায়তা চাওয়া হয়।
এতে বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন।
কেউ অর্থ সহায়তা দিতে চাইলে তা কোন ঠিকানায় পাঠানো যাবে তা জানিয়ে পোস্টে বলা হয়েছে, ঠিকানাটি হলো– হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, চলতি হিসাব নম্বর- ০১০৭৩৩০০৪০৯৩, সোনালী ব্যাংক লি. প্রধান উপদেষ্টার কার্যালয় কর্পোরেট শাখা।
এর আগে গতকাল সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।