
বিশ্বব্যাপী জলবায়ু হুমকি মোকাবিলায় একটি নতুন প্রাথমিক সতর্কতা উদ্যোগ চালু করেছে চীন। শনিবার বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন এ উদ্যোগটি তুলে ধরা হয়। যার সংক্ষিপ্ত নাম ‘এমএজেডইউ’। এর লক্ষ্য একটি শক্তিশালী বৈশ্বিক প্রাথমিক সতর্কতা পরিষেবা নেটওয়ার্ক তৈরি।
এমএজেডইউ উদ্যোগটি জাতিসংঘের ‘সকলের জন্য প্রাথমিক সতর্কতা’ কর্মসূচির অধীনে পরিচালিত হচ্ছে। ২০২৭ সালের মধ্যে পৃথিবীর প্রতিটি মানুষকে বিপদজনক আবহাওয়া, জল বা জলবায়ু সংক্রান্ত ঘটনা থেকে রক্ষা করার জন্য জীবন রক্ষাকারী আগাম সতর্কীকরণ ব্যবস্থা নিশ্চিত করাই এই l উদ্যোগের প্রধান লক্ষ্য।
এই উদ্যোগের মাধ্যমে চীন আবহাওয়া প্রযুক্তি এবং দুর্যোগ মোকাবিলায় তাদের দক্ষতা বিশ্বের অন্যান্য দেশের সাথেও ভাগ করতে চায়।
জলবায়ু পরিবর্তন যেভাবে নতুন নতুন ঝুঁকি তৈরি করছে, তার মোকাবেলায় চীনের আবহাওয়া প্রশাসন বিশ্বব্যাপী প্রাথমিক সতর্কতা নেটওয়ার্কগুলোকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা প্রযুক্তিগত সহায়তা দেবে, ঝুঁকি মূল্যায়নের উন্নত সরঞ্জাম তৈরি করবে এবং বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়াবে।