
গ্রিসে এক ইসরাইলি পর্যটকের কান ছিঁড়ে ফেলেছেন এক সিরীয়ান নাগরীক। গ্রিসের একটি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দখলদার ইসরাইলের নাগরিক স্টাভ বেন-সুসান।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ওই সিরীয়কে নিয়ে বর্ণবৈষম্যমূলক কথা বলায় ইসরাইলি পর্যটকককেই আটক করেছিল পুলিশ।
গ্রিসের একটি হাসপাতাল থেকে ইসরায়েলি পর্যটক সংবাদমাধ্যমটিকে বলেছেন, তারা অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে গিয়েছিলেন। ওই সময় অপর এক ইসরায়েলি দম্পতির সঙ্গে তিনি ও তার স্ত্রী কথা বলছিলেন। তখন এক ব্যক্তি তাদের ভিডিও করা শুরু করে এবং ‘ফ্রি ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাক, আমি হামাস’ এমন স্লোগান দিতে থাকেন।
এক পর্যায়ে ওই সিরিয়ান ব্যক্তি তাদের ওপর বালু ছুড়ে মারলে তিনি তাকে ধাক্কা দেন। এরপর নিরাপত্তা কর্মীরা এসে তাদের ছাড়িয়ে ওই সিরিয়ানকে সৈকত থেকে সরিয়ে দেন।
স্টাভ বেন-সুসান আরও বলেছেন, এর এক ঘণ্টা পর স্ত্রীকে নিয়ে একটি বাথরুম থেকে বের হন। তখন দেখতে পান ওই সিরিয়ান তাদের কাছে আসছেন এবং তার স্ত্রীর ওপর হামলা চালাতে যাচ্ছিলেন। আর হামলায় বাধা দিতে গেলে ওই ব্যক্তি তার কানের একটি অংশ ছিঁড়ে ফেলে।