প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম আরও সহজ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবার থেকে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টও ভোটার হিসেবে নিবন্ধনে গ্রহণ করা হবে।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রবাসীদের জন্য ভোটার কার্যক্রম একটু সহজ করার কথা ভাবছি আমরা। এজন্য পরিচালনা পদ্ধতি সংশোধনের কথা ভাবা হচ্ছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রবাসীরা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও ভোটার হতে পারবেন।
বর্তমানে নয়টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। দেশগুলো হলো-সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এসব দেশ থেকে ইতোমধ্যে প্রায় ৫০ হাজার আবেদন এসেছে।
বিদেশে বসে ভোটার হওয়ার জন্য প্রবাসীদের যে চার তথ্য দেওয়া বাধ্যতামূলক:
১. অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (ফরম-২(ক))
২. বাংলাদেশি পাসপোর্ট (মেয়াদোত্তীর্ণ হলেও চলবে)
৩. অনলাইন জন্ম নিবন্ধন
৪. পাসপোর্ট সাইজের রঙিন ছবি