বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচনে অভ্যস্ত নয়। কাজেই সরাসরি ভোটের মাধ্যমেই নির্বাচন চায় বিএনপি।
ব্যাংককে সাত দিনের চিকিৎসা শেষে দেশে ফিরে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চিকিৎসা শেষে এখন সুস্থ আছেন বলেও জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে তিনি বলেন, সকলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট সম্পন্ন হোক এটাই প্রত্যাশা।
এ ছাড়া যেসব দল সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের ব্যাপার বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।