
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ প্যানেলের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া।
এ প্যানেল থেকে ভিপি পদে লড়বেন ঢাকা গণতান্ত্রিক ছাত্র সংসদের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। জিএস পদে লড়বেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। এছাড়া এজিএস পদে প্রার্থী হয়েছেন সংগঠনটির মুখপাত্র আশরেফা খাতুন। প্যানেলে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মনোনীত হয়েছেন নাহিয়ান ফারুক; সমাজসেবা সম্পাদক পদে মহির আলম; মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মো. হাসিবুল ইসলাম; আন্তর্জাতিক সম্পাদক পদে মোহাম্মদ সাকিব; ক্রীড়া সম্পাদক পদে আল আমিন সরকার; আইন ও মানবাধিকার সম্পাদক পদে আনিকা তাহসিনা; কমনরুম ও ক্যাফেটরিয়া সম্পাদক পদে মিতু আক্তার; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আহাদ বিন ইসলাম শোয়েব; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে সাব্বির আহমেদ; ক্যারিয়ার ও উন্নয়ন সম্পাদক পদে রেজওয়ান আহম্মেদ রিফাত এবং ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. ঈসমাইল হোসেন রুদ্র। তবে ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বির সম্মানে গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। প্যানেলের পক্ষ থেকে তাকে সমর্থন দেওয়া হয়েছে।
সদস্য পদে মনোনীত হয়েছেন মো. মাসউদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, মো. আরমানুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান এবং ফেরদৌস আলম।