
অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেছেন চীনের এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং তোংনিংয়ে।
বুধবার বেইজিংয়ে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের দুটি চলমান প্রকল্প নিয়ে আলোচনা হয়।
এ সময় এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং তোংনিং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বলেন, “বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। সরকার যেকোনো প্রকল্প বাস্তবায়নে দক্ষতার পরিচয় দিয়ে আসছে।’
তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বন্দর অবকাঠামো ও শিপিং খাতে আরও প্রকল্প গ্রহণ করা হবে।