
বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদে মোট ৫২ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একাধিক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মর্যাদার ১২ কর্মকর্তাকে স্থায়ীভাবে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একইসঙ্গে সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত ছয় কর্মকর্তাকে নিয়মিত ডিআইজি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া অপর এক প্রজ্ঞাপনে ১২ ডিআইজির দপ্তর পরিবর্তন করা হয়েছে। একই দিনে আরেকটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়।