
গণঅধিকার পরিষদ নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা তদন্তে বিচারপতি আলী রেজার নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।
তদন্ত কমিশন ২৯ আগস্ট নুরের ওপর হামলা এবং গুরুতর আঘাতের ঘটনায় দায়ীদের চিহ্নিত করবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। পাশাপশি ভবিষ্যতে এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কেও সুপারিশ করবে তদন্ত কমিশন।