
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল ইউনিয়ন নির্বাচনে ভোটগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ‘নির্বাচনী ট্রেনে’ উঠে পড়েছে।
নিজের ফেসবুক একাউন্টে দেয়া এক পোস্টে এ মন্তব্য করে তিনি আরও লেখেন, এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক!
উল্লেখ্য, বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল ৮টায় শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আটটি নির্ধারিত স্থানে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই ভোট কার্যক্রম চলছে। ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত চলবে।
এবছর ডাকসু নির্বাচনে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।