জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলছে ব্যাপক রদবদল। এর অংশ হিসেবে এবার আরও ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলি-পদায়নের আদেশ জারি করে এনবিআর।
কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩ এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের সই করা এক প্রজ্ঞাপনে ৪৫৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তা এবং অপর এক প্রজ্ঞাপনে আরও ৯৬ জন কর্মকর্তা বদলি ও পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
এর অগে, সোমবার (১৫ সেপ্টেম্বর) ১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছিল। গেল কয়েক মাস ধরেই এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বড় ধরনেররদবদল চ লছে। এনবিআর বিলুপ্তির আন্দোলনের সঙ্গে জড়িত কয়েকজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে।
এদিকে, মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা গাজীপুর কর অঞ্চলের সার্কেল-৪ এর কর পরিদর্শক আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে এনবিআর।