
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় সকাল সাড়ে ৯টার দিকে তিনি এই ভাষণ শুরু করেন। বাংলায় ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা।
ভাষণে তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের সমাধানেও বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একদিন আগে ব্রিফিংয়ে জানিয়েছিলেন, গত ১৪ মাসে গৃহীত সংস্কার উদ্যোগ ও দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের চিত্র বিশ্ব সম্প্রদায়ের সামনে উপস্থাপন করবেন ড. ইউনূস।
ভাষণে তিনি গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথাও উল্লেখ করেন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।