
ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরও গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রেখেছে । মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোর থেকে বিকেল পর্যন্ত টানা হামলায় অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার পূর্বাঞ্চলীয় এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচজন নিহত হন। স্থানীয় একটি চিকিৎসা সূত্রের বরাতে ওয়াফা জানায়, ধ্বংসস্তূপের মধ্যে বাসস্থান অনুসন্ধানরত বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ড্রোন থেকে গুলি চালানো হয়, এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
এছাড়া গাজার উত্তরাঞ্চলীয় হালাওয়া এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজা জরুরি পরিষেবা। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, উত্তর গাজাতেও ইসরায়েলি বাহিনীর গোলাগুলিতে আরও চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা সবাই ধ্বংসাবশেষের মধ্যে নিজেদের ঘরবাড়ি খুঁজছিলেন বলে জানা গেছে।
অন্যদিকে, এক বিবৃতিতে দাবি করেছে, পুনর্গঠন লাইনের কাছে অবস্থানরত তাদের সেনাদের দিকে অগ্রসর হওয়া বেশ কয়েকজন ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
যুদ্ধবিরতি ঘোষণার পরও এমন হামলায় ফিলিস্তিনজুড়ে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, গাজায় এখনও কোথাও নিরাপদ আশ্রয় নেই।