
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২২ অক্টোবর) বিকেল সোয়া পাঁচটায় চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
একইদিন সন্ধ্যা ছয়টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে।
জামায়তের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন।
গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।