
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি বলেছেন, সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স প্রশংসনীয় ভূমিকা রাখছে। এ উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যের সঙ্গে তারা তা পালন করবে।
রোববার (২৬ অক্টোবর) সকালে বাগাতিপাড়া কাদিরাবাদ সেনানিবাসস্থ কোর অব ইঞ্জিনিয়ার্স এর কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড মহাপরিচালক, বিআইআইএসএস; চিফ কনসালটেন্ট জেনারেল, অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট; ইঞ্জিনিয়ার-ইন-চিফ অ্যাডজুট্যান্ট জেনারেল জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ কমান্ড্যান্ট, ইসিএসএমই; বাংলাদেশ সেনাবাহিনীর সকল ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডারবৃন্দসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।