
প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেলের চলাচল শুরু হয়েছে। তবে আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রো চলাচল এখনো বন্ধ রয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে মেট্রো চলাচল আংশিক শুরু হয় বলে জানিয়েছে এমআরটি লাইন-৬ এর একটি সূত্র।
এর আগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছিলেন, টেকনিক্যাল ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত আপাতত চালু হচ্ছে না। তবে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল শিগগির শুরু হবে।
এদিকে ফার্মগেট এলাকায় একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে বিয়ারিং প্যাড পড়ে একজনের মৃত্যুর ঘটনায় দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়।