
ফাইল ছবি
দেশের বিভিন্ন ইউনিটে কর্মরত ৯ জন পুলিশ সুপার (এসপি) ও ২ জন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে আরও দুই কর্মকর্তার বদলির পূর্বের আদেশ বাতিল করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসবির এসপি এম এম হাসানুল জাহীদকে রাজশাহীর সারদায়, পিবিআইয়ের মো. সালাহ উদ্দিন তালুকদারকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, টাঙ্গাইল পিটিসির আ ফ ম আল কিবরিয়াকে সিআইডিতে, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধানকে রংপুর পিটিসিতে, ডিএমপির মো. শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শফি ইকবালকে সিআইডিতে, পিবিআইয়ের মুহাম্মদ কামাল হোসেনকে গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, এপিবিএনের উক্য সিংকে পিবিআইতে এবং মিশন থেকে প্রত্যাগত মুহাম্মদ ইসমাইল হুসাইনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সনাতন চক্রবর্তীকে রংপুর মেট্রোপলিটন পুলিশে এবং শিল্পাঞ্চল পুলিশের মো. ফখরুজ্জামানকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
এ ছাড়া, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমানের পুলিশ সদর দপ্তরে বদলির পূর্বের আদেশ বাতিল করা হয়েছে।