লাইসেন্স পাওয়ার পর থেকে বিদেশের শ্রমবাজারে এখন পর্যন্ত ন্যূনতম ১০০ জন কর্মী পাঠাতে না পারায় ৪৫ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী লাইসেন্সধারী প্রতিটি রিক্রুটিং এজেন্সিকে নির্ধারিত শর্ত মেনে চলতে হয়। কিন্তু সংশ্লিষ্ট ৪৫টি এজেন্সি লাইসেন্স পাওয়ার পর থেকে এখন পর্যন্ত ন্যূনতম ১০০ জন কর্মীও বিদেশে পাঠাতে পারেনি।
এই কারণে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ধারা ১২(১) অনুযায়ী তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আদেশে বাতিল করা ৪৫ রিক্রুটিং এজেন্সি হলো- মেসার্স সাউথ এশিয়ান ইন্টারন্যাশানাল লিমিটেড (আরএল১৩৩৯), মেসার্স কক্সবাজার ওভারসিজ (আরএল০০৫৮), মেসার্স ট্রান্সন্যাশনাল রিক্রুটিং সার্ভিসেস লিমিটেড (আরএল১২৫০), মেসার্স ব্যাবিলন বাংলাদেশ লিমিটেড (আরএল০২১৯), জেএসএস ডেভেলপমেন্ট কোম্পানি লি (আরএল০৪৮০), মেসার্স মিলেনিয়াম ইন্টারন্যাশনাল (আরএল০৮৩১), মেসার্স রাস ওভারসিজ লিমিটেড (আরএল১৫৭৭), মেসার্স আল-সরদার ইন্টারন্যাশনাল (আরএল১৭২২), মেসার্স লামিয়া ওভারসিজ (আরএল১৩২৯), মেসার্স ট্রাস্ট রিক্রুটিং এজেন্সি লিমিটেড (আরএল১৬০৫), মেসার্স এশিয়ান ট্রাভেলস নেটওয়ার্ক লিমিটেড (আরএল০৯৬৫), মেসার্স মৃধা ট্রেড ওভারসিজ (আরএল১৬৩৭), অলিম্পিয়া ইন্টারন্যাশনাল (আরএল০৭৪৯), ইউনাইটেড বাংলাদেশ (আরএল১১২৯), হাজী আল-মজিব কর্পোরেশন লিমিটেড (আরএল১৬২৬), ডাইনামিক স্টাফিং সার্ভিসেস ওভারসিজ (আরএল১৩৮৬), আল রোহান ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম (আরএল১৫৪১), আল মুহান্দেস লিমিটেড (আরএল১৪৪৬), রিজিওন লিংক ইন্টারন্যাশনাল (আরএল১০৫৮), ফারইস্ট ওভারসিজ (আরএল১৬৬৯), সৈয়দ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস (আরএল১১৬২), জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং (আরএল১৫৮৭), মেহজাবীন এয়ার ইন্টারন্যাশনাল (আরএল১৭২৪), আল-রায়হান ইন্টারন্যাশনাল (আরএল০৪৪৪), আদিল ওভারসিজ (আরএল১৫৪৫), এইচ.আর ইন্টারন্যাশনাল (আরএল১১৩৪), ইশিজাকা ওভারসিজ কোং লিমিটেড (আরএল১২৮৫), হিশান জনশক্তি সার্ভিস (আরএল১৭০৭), জিরাবো ওভারসিজ (আরএল১৪৫৮), জয়নব জাফরিন ইন্টারন্যাশনাল (আরএল১৬৪৮), এসকে গ্লোবাল ওভারসিজ (আরএল১৪৪৭), রয়েল এশিয়া ট্রেড লাইন (আরএল১৪৩০), আল-সোবহান ওভারসিজ (আরএল০৭৮২), গ্লোবাল ইন্টিগ্রেট সার্ভিসেস (আরএল১৩৯৩), ডিপন কনসালটেন্সি সার্ভিসেস (আরএল১০০৪), আল ইমাম ইন্টারন্যাশনাল (আরএল১৭১০), বিসমিল্লাহ ওভারসিজ (আরএল০৮২৪), ভিশন রিক্রুটিং অ্যান্ড ওভারসিজ (আরএল১১৭৩), ক্রেস্ট ওভারসিজ এইচআর সলিউশন (আরএল১৩২০), অ্যাপ্রোচ পিপল রিক্রুটমেন্ট (আরএল১৪৪৪), শাহালি ইন্টারন্যাশনাল এজেন্সিজ (আরএল০০১২), গ্লোবাল হিউম্যান রিসোর্সেস (আরএল০৯১১), এইচ অ্যান্ড আর সার্ভিসেস (আরএল১২২৭), এস.আর.বি. ইন্টারন্যাশনাল (আরএল১০৩০), মিতুল ট্রেডিং (আরএল১১০১)।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে ভবিষ্যতেও অকার্যকর বা আইন লঙ্ঘনকারী রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।