
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকায় জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন ধরে তাপমাত্রা কম থাকায় নগরবাসী বেশি শীত অনুভব করছেন। সোমবার (২২ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর ১টা পর্যন্ত শীতল আবহাওয়া বজায় থাকতে পারে। এ সময় আকাশ কিছুটা মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।