
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার জন্য সরকারের কাছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) চাওয়া হয়নি।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার (অব.) শামসুল ইসলাম।
সম্প্রতি তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা আসলে তার নিরাপত্তার বিষয়টি সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে তার নিরাপত্তায় এসএসএফ চাওয়ার বিষয়টি আলোচনায় আসে।
তারেক রহমানের দেশে ফেরার আয়োজন নিয়ে বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে শামসুল ইসলাম জানান, তারেক রহমানের নিরাপত্তার জন্য সরকার সব ধরনের সহযোগিতা করছে। যতটুকু নিরাপত্তা ঝুঁকি আছে, তার চেয়ে বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে তার নিরাপত্তার জন্য এসএসএফ চাওয়া হয়নি।
উল্লেখ্য দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন তারেক রহমান।