
ফাইল ছবি
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবসরের তিন বছর আগে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না- এ মর্মে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ৪ ডিসেম্বর অবসরের তিন বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সামরিক ও বেসামরিক সরকারি কর্মকর্তাদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা চারটি পৃথক রিট আবেদন খারিজ করেন হাইকোর্ট। সংশ্লিষ্ট আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়।
রিট আবেদনে বলা হয়েছিল, নির্বাচনে অংশগ্রহণের অধিকার সংবিধানের একটি মৌলিক অধিকার। সরকারি কর্মচারীদের অবসর বা পদত্যাগের পর সংসদ নির্বাচনে দাঁড়াতে নিষেধাজ্ঞা সংবিধানের ২৭ অনুচ্ছেদে বর্ণিত সমতা ও সমঅধিকারের নীতির পরিপন্থী।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর একই বেঞ্চ রিট ও রুলের শুনানি শেষ করে যেকোনো সময় রায় দেওয়া হতে পারে বলে জানিয়েছিলেন।