
ফাইল ছবি
তাইওয়ানে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ-পূর্ব তাইওয়ানের তাইতুং কাউন্টিতে। কম্পনের গভীরতা ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ১১ দশমিক ৯ কিলোমিটার নিচে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পরপরই এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয় তাইতুংয়ের বেইনান টাউনশিপে। এছাড়া হুয়ালিয়েন ও পিংতুং কাউন্টিতে ৪ মাত্রার কম্পন অনুভূত হয়। কাওশিউং, তাইনান ও চিয়াই শহর এবং নানতো, চিয়াই, ইউনলিন ও চাংহুয়া কাউন্টিতে ৩ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পের পর পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।