
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে নেওয়া হয়েছে ছয় স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের সংবর্ধনাস্থল, সেখান থেকে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবন পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা তাঁকে ঘিরে থাকবে আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
ডিএমপি, ডিবি, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, সিএসএফসহ একাধিক সংস্থা যৌথভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। ডিবির পক্ষ থেকে ১৫০–২০০ সাদা পোশাকধারী সদস্য মোতায়েন থাকবে। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় ৩০০ ফিটে স্থাপিত মঞ্চের অবস্থান সাতবার পরিবর্তন করা হয়েছে এবং মঞ্চে বুলেটপ্রুফ কাচ বসানো হয়েছে।
নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর, এভারকেয়ার হাসপাতাল ও তারেক রহমানের যাতায়াতপথে সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করেছে ডিএমপি। একই সঙ্গে বিমানবন্দরের রেড জোনে কেবল বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। সংশ্লিষ্টরা জানান, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।