
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে রাখা হয়েছে লাল ও সবুজ রঙের একটি বাস। বাসটির সামনের দিকে বড় অক্ষরে লেখা রয়েছে—‘সবার আগে বাংলাদেশ’।
বিএনপি সূত্র জানায়, বিমানবন্দর থেকে এই বাসে করেই তারেক রহমান রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ এলাকায় নির্মিত মঞ্চে যাবেন।
তারেক রহমানকে বহনকারী বাসকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে তাঁর প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।