
দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তাদের সঙ্গে ঢাকায় এসেছে জাইমার আদরের পোষা বিড়াল ‘জেবু’ও।
সাইবেরিয়ান এই বিড়ালটি তারেক রহমান পরিবারের সবার আদরের সদস্য। জেবুর বয়স প্রায় সাত বছর।
আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের ব্যস্ততার ফাঁকে পোষা বিড়ালের সঙ্গে খুনসুটি করার বিভিন্ন ছবি ও ভিডিও একাধিকবার ভাইরাল হয়েছে। প্রাণীর প্রতি তার ভালোবাসা নেটিজেনদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।