
ফাইল ছবি
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে টেকপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর শিবপুরের মরজাল এলাকার কমলা বেগম (৫৫), তার নাতনি অনাদি আক্তার (১৩) এবং অনাদির প্রতিবেশী মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন বিকেল পাঁচটার দিকে স্টেশন অতিক্রম করছিল। ওই সময় তিনজন রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে। কমলা ও সাদিয়া ঘটনাস্থলেই মারা যান, অনাদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানিয়েছেন, মরদেহগুলোর সুরতহাল সম্পন্ন করে ঊর্ধ্বতন অনুমতি নিয়ে স্বজনদের হস্তান্তর করা হয়েছে।