
ফাইল ছবি
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকাসহ সারা দেশে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএনপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলটির উদ্যোগে দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
এতে আরও উল্লেখ করা হয়, ঢাকাসহ সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই দোয়া কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হবে।