
ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার মধ্যে চাঁদপুরের মেঘনা নদীতে দুইটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো লঞ্চ দুটির নাম জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯।
চাঁদপুর বিআইডব্লিউটিএ সূত্র জানায়, গভীর রাত থেকে নদীতে ঘন কুয়াশা থাকায় নৌপথে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। সীমিত দৃশ্যমানতার মধ্যেই হরিনা এলাকায় চলাচলরত দুটি লঞ্চ একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হলেও নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।