
বিশ্বের শীর্ষ ধনকুবের ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের কনিষ্ঠ কন্যা ফোবি অ্যাডেল গেটস আবারও প্রেমে পড়েছেন। ২৩ বছর বয়সী এই মার্কিন উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের নতুন সম্পর্কের ইঙ্গিত দেন।
গত ১৫ ডিসেম্বর ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে ফোবির পাশে দেখা যায় চ্যাজ ফ্লিনকে। ছবির ক্যাপশনে একটি লাল হৃদয়ের ইমোজি ব্যবহার করেন তিনি। পোস্টটি প্রকাশের পর ভক্তরা মন্তব্যে তাদের সম্পর্ক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
জানা গেছে, চ্যাজ ফ্লিন ফোবির জন্য নতুন কেউ নন। একই হাইস্কুলে পড়ার সময় দুজনের মধ্যে বন্ধুত্ব ও স্বল্প সময়ের সম্পর্ক ছিল। দীর্ঘ বিরতির পর সেই পুরোনো বন্ধুত্বই আবার নতুন করে প্রেমে রূপ নিয়েছে।
এর আগে ফোবি ব্রিটিশ সংগীতশিল্পী পল ম্যাককার্টনির নাতি আর্থার ডোনাল্ডের সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০২৩ সালে তাদের প্রেম শুরু হলেও ২০২৫ সালের শেষ দিকে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। ব্রেকআপের কয়েক মাস পরই শৈশবের ভালোবাসায় ফিরে এলেন ফোবি গেটস।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া