
সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা। শনিবার রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
এদিকে, দলের অন্যান্য শীর্ষ নারী নেত্রীরাও ফেসবুকে অবস্থান ব্যক্ত করেছেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন লিখেছেন, “আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়।” যুগ্ম সদস্যসচিব নুসরাত তাবাসসুম মন্তব্য করেছেন, “নীতির চাইতে রাজনীতি বড় নয়। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট।” একইভাবে যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু জানিয়েছেন, “এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না; যারা ওপেনলি পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয়, তাদের প্রতি স্যালুট।”
নেত্রীদের এই প্রতিক্রিয়া এনসিপির মধ্যে চলমান রাজনৈতিক মতবিরোধ ও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তাদের অবস্থানকে তুলে ধরছে।