
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় যোগে দিয়েছে এনসিপি (বাংলাদেশ নাগরিক পার্টি) ও কর্নেল অলি আহমেদের এলডিপি (লিবারেল ডেমোক্রেটিক পার্টি)।
আজ রোববার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এনসিপি ও এলডিপিকে নিয়ে এই জোট দশ দলীয় জোটে পরিণত হলো।
জোটের দলগুলো হচ্ছে- জামায়াতে ইসলামী, এনসিপি, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাগপা ও বিডিপি।