
ছবি: সংগৃহীত
প্রবাসীদের জন্য ভিসা ইস্যু ও আবাসিক স্থানান্তর প্রক্রিয়া আরও সহজ করলো কুয়েত সরকার। প্রক্রিয়ার ঝক্কি কমাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি নতুন ইলেকট্রনিক সেবা চালু করেছে, যা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে।
নতুন সেবাগুলো মূলত রেসিডেন্সি আইনের অনুচ্ছেদ ১৮-এর আওতাভুক্ত বেসরকারি বা সিভিল সেক্টরের কর্মীদের জন্য। এর মাধ্যমে রেসিডেন্সি পারমিট ইস্যু, নবায়ন ও স্থানান্তর সম্পূর্ণ অনলাইনে করা সম্ভব। এছাড়া অনুচ্ছেদ ১৪ অনুযায়ী কোনো কর্মীর রেসিডেন্সি স্ট্যাটাস শ্রমিক থেকে অস্থায়ী রেসিডেন্সিতে পরিবর্তন করার সুযোগও যুক্ত করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য প্রশাসনিক জটিলতা কমানো, সময় ও শ্রম সাশ্রয়, রেসিডেন্সি সেবার দক্ষতা বৃদ্ধি এবং আবেদন নিষ্পত্তির গতি ত্বরান্বিত করা।
