
আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সমমনা আট দলের সঙ্গে জোটে যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার আট দলের পক্ষে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
এদিকে এনসিপির পক্ষ থেকেও জোটের বিষয়টি নিশ্চিত করেছেন দলের যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন। তিনি জানান, ইসলামী আট দলের সঙ্গে এনসিপির এই জোট গঠিত হয়েছে তিনটি প্রধান লক্ষ্যকে সামনে রেখে।
আরিফুর রহমান তুহিন বলেন, পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়ন, অপরাধীদের বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার উদ্দেশ্যেই এই জোটে যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি।
তিনি আরও বলেন, এসব বৃহত্তর লক্ষ্য বাস্তবায়নে আগামী দিনে জনগণকে ঐক্যবদ্ধ করে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন জোরদার করা হবে।