
ফাইল ছবি
দেশের বাজারে সোনার দাম টানা অষ্টম বারের মতো বৃদ্ধি পেয়ে নতুন রেকর্ড করেছে। এবার ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকায়। আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে এই দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দুই লাখ ১৮ হাজার ৯৯২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৫৬ হাজার ৫৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ছয় হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম পাঁচ হাজার ৫৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম চার হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৭৩২ টাকা।