
ছবি: সংগৃহীত
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ হওয়া জুলাইযোদ্ধা শফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ প্রায় দেড় বছর চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে শফিকুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘হালুয়াঘাটের আহত জুলাইযোদ্ধা শফিকুল ইসলাম আজ ইন্তেকাল করেছেন। তিনি গুলিবিদ্ধ অবস্থায় দীর্ঘ দেড় বছর চিকিৎসাধীন ছিলেন। মহান আল্লাহ তাআলা তাঁকে শহীদ হিসেবে কবুল করুন।’
জানা যায়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনে অংশ নিতে গিয়ে শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন। এরপর থেকে তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। দীর্ঘ চিকিৎসা ও শারীরিক যন্ত্রণার পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন এই জুলাইযোদ্ধা।
তার ইন্তেকালে সহযোদ্ধা, রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করা হয়েছে। অনেকেই তাকে গণতান্ত্রিক আন্দোলনের একজন সাহসী সৈনিক হিসেবে স্মরণ করছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছেন।