
বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আজ একটি শোকবহি খোলা হয়।
ঢাকায় আজ এক সরকারি তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।
জাপানে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরা শোকবহিতে স্বাক্ষর করেন। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত শোকবহি খোলা রাখা হবে।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) পর্যন্ত তিন দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে ওই তিন দিন টোকিওতে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।